NSU INSTITUTIONAL REPOSITORY

North South University Institutional Repository showcases the university's intellectual contributions, including journal articles, conference proceedings, theses, and more. Explore the latest research and advance your knowledge today!


Photo by @Ashik
 

Recent Submissions

Item
Open Access
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
(বণিক বার্তা, 2027-10-11) বণিক বার্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ (ডিইএমএল) আয়োজিত বেকম্যান’স চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভাষা লিগের চতুর্থ আসরে দেশের বিভিন্ন জেলার ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম, কর্মশালা ও বাছাইপর্বের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এতে এক লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং এনএসইউর ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজিয়া মনজুর।
Item
Open Access
NSU Tender No-NSU-26-27-T08 (Executive bag, Cofee mug, Crest for convocation)
(প্রথম আলো, 2026-11-05) প্রথম আলো; The Daily Star
North South University is inviting sealed offers from bona fide/reputed organizations/producers/manufacturers/suppliers for making and supplying convocation souvenir items, in various lots as mentioned below and described in the tender schedule. Convocation items are executive bag, thermal vacuum coffee mug and crest. Last date of tender submission: November 16, 2026.
Item
Open Access
NSU Feculty Search: Spring 2027
(প্রথম আলো, 2026-10-17) প্রথম আলো; The Daily Star
Job circular in the daily Bangla newspaper, The Prothom Alo (প্রথম আলো) and the English newspaper, The Daily Star, for the faculty of North South University. Applications are invited for faculty member positions in the following areas: School of Business & Economics (SBE), School of Engineering & Physical Sciences (SEPS), School of Humanities & Social Sciences (SHSS), School of Health & Life Sciences (SHLS). Interested applicants are requested to visit the NSU website and submit their applications for faculty positions in the relevant academic field or area by the November 11, 2026 deadline through the following link. Link: https:// jobs.northsouth.edu/
Item
Open Access
Greetings by North South University Mirza Fakhrul Islam Alamgir as the president of Bangladesh
(প্রথম আলো, 2026-08-24) প্রথম আলো; The Daily Star
North South University extends its heartfelt congratulations to Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd Honourable President of the People's Republic of Bangladesh and the Chancellor of North South University.
Item
Open Access
নরওয়ের সাবেক পরিবেশ মন্ত্রীকে সম্মানসূচক অধ্যাপক পদ দিল এনএসইউ
(বণিক বার্তা, 2026-02-09) বণিক বার্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (সিডিআর) ‘হাউ এশিয়া ইজ লিডিং দ্য গ্রীন ট্রান্সফরমেশন অ্যান্ড হাউ বাংলাদেশ ক্যান বেনিফিট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেল্ট অ্যান্ড রোড গ্রিন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং চায়না–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নর্থ সাউথ ইউনিভার্সিটি জনাব. এরিক সোলহেইমকে সম্মানসূচক অধ্যাপক পদে ভূষিত করে।
Item
Open Access
কিউএস এশিয়া-২০২৭ র‍্যাঙ্কিং-আবারো দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ
(নয়া দিগন্ত, 2026-11-08) নয়া দিগন্ত
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে আবারও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সামগ্রিক মূল্যায়নে ৬২.৫ স্কোর নিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম। বাংলাদেশের মোট ৫২টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার বৈশ্বিক এই মূল্যায়নে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ নিজেদের প্রথম অবস্থান ধরে রেখেছে। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউর ধারাবাহিক এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”
Item
Open Access
কিউএস এশিয়া-২০২৭ র‍্যাঙ্কিংয়ে এনএসইউ সাফল্য
(আমার দেশ, 2026-11-08) আমার দেশ
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে আবারও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সামগ্রিক মূল্যায়নে ৬২.৫ স্কোর নিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম। বাংলাদেশের মোট ৫২টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার বৈশ্বিক এই মূল্যায়নে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ নিজেদের প্রথম অবস্থান ধরে রেখেছে। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউর ধারাবাহিক এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”
Item
Open Access
NSU Tender- NSU-26-27-T07 (Ambulance)
(প্রথম আলো, 2026-11-02) প্রথম আলো; The Daily Star
North South University is inviting sealed offers from bona fide/reputed organisations/Authorized impoters for supplying 01 nos. Brand-new built-in ambulance. Last date of tender submission: November 10, 2026.
Item
Open Access
মেলবোর্নে এনএসইউ অ্যালামনাই সোয়েরি ২০২৬
(কালের কণ্ঠ, 2027-10-28) কালের কণ্ঠ
অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেন্ট কিলডা টাউন হলে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এনএসইউ অ্যালামনাই সোয়েরি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনএসইউএএএ) আয়োজিত এ মিলনমেলায় উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক যোগাযোগ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Item
Open Access
NSU alumni Soiree 2026 held in Australia
(The Financial Express, 2026-10-28) The Financial Express
North South University (NSU) alumni gathered at St Kilda Town Hall in Melbourne, Australia, for the NSU Alumni Soiree 2026, organised by the NSU Alumni Association Australia (NSUAAA) under the theme “Unmasking Moments, Rekindling Bonds.” Attended by NSU Vice-Chancellor Professor Abdul Hannan Chowdhury, former Board of Trustees Chairman Benajir Ahmed, and alumni from across Australia, the event celebrated friendship, shared memories and cultural connections through musical performances, comedy, cultural activities and a gala dinner. The gathering also highlighted NSUAAA’s contributions to strengthening alumni relationships and fostering lasting ties with the university.