NSU INSTITUTIONAL REPOSITORY
North South University Institutional Repository showcases the university's intellectual contributions, including journal articles, conference proceedings, theses, and more. Explore the latest research and advance your knowledge today!

Communities in NSU Repository
Select a community to browse its collections.
Conference Travel and Research Grants (CTRG) Confucius Institute at North South University North South University Journals North South University Library North South University Publications School of Business & Economics (SBE) School of Engineering & Physical Sciences (SEPS) School of Health & Life Sciences (SHLS) School of Humanities & Social Sciences (SHSS) The Office of External Affairs (OEA)
Recent Submissions
Item
Open Access
Greetings by North South University Mirza Fakhrul Islam Alamgir as the president of Bangladesh
(প্রথম আলো, 2026-08-24) প্রথম আলো; The Daily Star
North South University extends its heartfelt congratulations to Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd Honourable President of the People's Republic of Bangladesh and the Chancellor of North South University.
Item
Open Access
নরওয়ের সাবেক পরিবেশ মন্ত্রীকে সম্মানসূচক অধ্যাপক পদ দিল এনএসইউ
(বণিক বার্তা, 2026-02-09) বণিক বার্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (সিডিআর) ‘হাউ এশিয়া ইজ লিডিং দ্য গ্রীন ট্রান্সফরমেশন অ্যান্ড হাউ বাংলাদেশ ক্যান বেনিফিট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেল্ট অ্যান্ড রোড গ্রিন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং চায়না–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নর্থ সাউথ ইউনিভার্সিটি জনাব. এরিক সোলহেইমকে সম্মানসূচক অধ্যাপক পদে ভূষিত করে।
Item
Open Access
এনএসইউর ফল ২০২৬ ওরিয়েন্টেশনে পানিসম্পদ মন্ত্রী
(বণিক বার্তা, 2026-09-13) বণিক বার্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় শনিবার আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জনকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাসেম বলেন, “দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পায়, এ লক্ষ্য থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।
Item
Open Access
NSU Tender -NSU/26-27-T 05 (CRF-Lab Equipment)
(প্রথম আলো, 2026-10-01) প্রথম আলো; The Daily Star
North South University invites sealed offers from bona fide/reputed organisations/distributors/business partners/agents for supplying Zetasizer, particle homogeniser, function generator, digital multimeter, and digital oscilloscope for North South University, as described in the tender schedule. Closing date and Time: October 26, 2026, 2.15 AM.
Item
Open Access
Job Vacancy Announcement -NSU job circular (Chief Human Resource Officer)
(প্রথম আলো, 2026-09-14) প্রথম আলো; The Daily Star
North South University is asking for applications from qualified candidates with the required qualifications and experience for the position of Chief Human Resource Officer (CHRO). Last date of application: October 04, 2026. For more detailed information, please visit: jobs.northsouth.edu.
Item
Open Access
NSU Tender -NSU-26-27-T 06 (RFID self check kiosk)
(প্রথম আলো, 2026-09-15) প্রথম আলো; The Daily Star
North South University invites sealed offers from bona fide/reputed organisations/distributors/business partners/agents for supplying RFID self-check kiosks for North South University, as described in the tender schedule. Closing date and Time: October 5, 2026, 2.15 AM.
Item
Open Access
বাংলাদেশ মূলত একটি পরীক্ষাচালিত শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে শুধুই সার্টিফিকেটের সমাহার -(বণিক বার্তায় এনএসইউ ভিসির সাক্ষাৎকার)
(বণিক বার্তা, 2026-09-07) বণিক বার্তা
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী । উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্যও। যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি ও কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার নানা দিক নিয়ে বণিক বার্তার নিয়মিত আয়োজন ‘শিক্ষালয়’-এ কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম I
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী দেশের শিক্ষা ব্যবস্থাকে মূলত পরীক্ষাকেন্দ্রিক ও সনদনির্ভর বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সমস্যা সমাধান, নেতৃত্ব, যোগাযোগ, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। শিক্ষার মান নিশ্চিত করতে প্রয়োজন যোগ্য শিক্ষক, কার্যকর কারিকুলাম, গবেষণা, ল্যাব, সহশিক্ষা কার্যক্রম এবং আধুনিক শিক্ষাপদ্ধতি। তিনি ‘ফ্লিপড ক্লাসরুম’, ‘ব্লেন্ডেড টিচিং’ ও ডিজাইন থিংকিংয়ের ওপর গুরুত্ব দেন। অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিবর্তে মানসম্পন্ন প্রতিষ্ঠান ও মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, বৈশ্বিক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা, নাগরিক দায়িত্ববোধ ও নৈতিকতার সমন্বয়েই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব।
Item
Open Access
এনএসইউ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি- ০১ সেপ্টেম্বর, ২০২৬
(প্রথম আলো, 2026-09-01) প্রথম আলো; যুগান্তর
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টুডেন্টস বাস চালক পদে প্যানেলভুক্তকরণের লক্ষে চুক্তিভিত্তিক দক্ষ জনবল নিয়োগের জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে। যোগ্যতা: ৮ম /জেএসসি পাস। বয়স: ৫০ বছর। BRTA বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা: ৫ বছর। আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২৬।
Item
Open Access
চীন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে -(বণিক বার্তায় আলোচনা করেছেন এনএসইউ ভিসি)
(বণিক বার্তা, 2026-08-31) বণিক বার্তা
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করেছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। চীন বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পের অংশীদার এবং দেশের আমদানির অন্যতম প্রধান উৎস হলেও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি বাড়ানোর প্রয়োজন রয়েছে। চীনা বিনিয়োগ, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি শিক্ষা, বৃত্তি, গবেষণা, ন্যানো স্যাটেলাইট, দক্ষ জনশক্তি ও মানবসম্পদ বিনিময়ে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, ব্লু ইকোনমি, লজিস্টিকস ও সাপ্লাই চেইনসহ সম্ভাবনাময় খাতে কৌশলগত সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে পারে।
Item
Open Access
এনএসইউতে ঈদে মিলাদুন্নবী ২০২৬ পালিত হয়
(বণিক বার্তা, 2026-08-28) বণিক বার্তা
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী জনাব মো. শামীম কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান। দোয়া পরিচালনা করেন এনএসইউ’র ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার জনাব এম এম নওয়াজ আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এবং স্বাগত বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।