Browsing by Author "আমাদের সময়"
Now showing 1 - 11 of 11
Results Per Page
Sort Options
- ItemOpen Access26th Convocation: North South University(প্রথম আলো, 2026-01-07) প্রথম আলো; আমাদের সময়; The Business StandardThis is a Newspaper special supplement published from Dhaka, Bangladesh. The supplement includes the messages of The Honourable President, Chief Adviser and Education Adviser of the People's Republic of Bangladesh, UGC Chairman, VC, and Pro-VC of NSU. The NSU history, BoT Members and some important information are also included here.
- ItemOpen AccessQS World University Ranking, Asia Ranking. Number # 1 in Bangladesh(আমাদের সময়, 2023-11-23) আমাদের সময়QS World University Ranking, Asia Ranking. Number # 1 in Bangladesh. Newspaper Circular. Amader Shomoy ( আমাদের সময় )
- ItemOpen Accessএনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান আজিজ আল কায়সার(আমাদের সময়, 2025-06-29) আমাদের সময়নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি বিদায়ী চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন । আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি প্রয়াত এম. এ. হাশেমের ছেলে, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। আজিজ আল কায়সার বর্তমানে তিনি সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। নএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। এটি সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে। আমি এই প্রতিষ্ঠানকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে চাই যেন এটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আমি আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন জানাই।
- ItemOpen Accessএনএসইউতে এমপিপিজি ও ইএমপিজি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত(আমাদের সময়, 2025-02-19) আমাদের সময়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে আজ (শনিবার) মাস্টার ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি) এর ১২তম ব্যাচ এবং এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) এর ৭ম ব্যাচের স্প্রিং ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessকিউ এস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪: বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এন এস ইউ(আমাদের সময়, 2023-11-09) আমাদের সময়কিউ এস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এন এস ইউ
- ItemOpen Accessকিউএস বিশ্ববিদ্যালয় জরিপ- এশিয়ার ১১২ তম হয়ে দেশ সেরা ঢাবি(আমাদের সময়, 2024-11-07) আমাদের সময়এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ‘এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৫’ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির পর সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের আরও দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সেগুলো হলো—বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এবার তালিকায় বুয়েটকে পেছনে ফেলে দেশের হয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। র্যাংকিংয়ে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫৫তম। তৃতীয় অবস্থানে থাকে বুয়েটের অবস্থান ১৫৮তম। গত বছরের র্যাংকিংয়ে নর্থ সাউথের অবস্থান ছিল ১৯১তম এবং বুয়েট ছিল ১৮৭তম। সেই হিসাবে নর্থ সাউথ ৩৬ ধাপ এবং বুয়েট ২৯ ধাপ এগিয়েছে।
- ItemOpen Accessকিউএস বিষয়ভিত্তিক র্যাঙ্কিং: বিশ্বসেরার তালিকায় বুয়েট ঢাবি, নর্থসাউথ(আমাদের সময়, 2025-03-13) আমাদের সময়যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৫ সালের বিষয়ভিত্তিক বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। গতকাল বুধবার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এবারের র্যাঙ্কিংয়ে পাঁচটি প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করা হয়। ক্যাটাগরিগুলো হলো- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচারাল সায়েন্স। পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে দেশের তিন বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় স্থান হয়েছে।
- ItemOpen Accessটিএইচই এশিয়া র্যাংকিং : দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর শীর্ষে এনএসইউ(আমাদের সময়, 2024-05-04) আমাদের সময়টাইমস হায়ার এডুকেশন (টি এইচ ই)এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৪এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউশীর্ষ স্থান অর্জন করেছে। তালিকায় ৩৫১-৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
- ItemOpen Accessডিগ্রি নয় দায়িত্বের শপথ - এনএসইউ সমাবর্তনে গণতন্ত্র ও নৈতিক নেতৃত্বের আহ্বান(আমাদের সময়, 2026-01-08) আমাদের সময়গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সমাবর্তনে কনভোকেশন চেয়ার হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আজকের দিনটি শুধু ডিগ্রি অর্জনের নয়; তোমরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে কী দেবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ; এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউ’র উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ; এবং এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটির : ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আব্দুর রব খান(আমাদের সময়, 2024-09-01) আমাদের সময়নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেয়েছেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৮ আগস্ট জরুরি বোর্ড মিটিং সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর আব্দুর রব খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।
- ItemOpen Accessবাংলাদেশের কাজ ট্রাম্প সি মোদি এসে করে দেবেন না : মির্জা ফখরুল(আমাদের সময়, 2025-04-20) আমাদের সময়বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যতও আমাদের নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না বা চীন থেকে সি এসেও এটা করে দেবেন না কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এ বিষয় আমাদের অন্তরে গেঁথে নিতে হবে।’ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সবাই মিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রমুখ। সেমিনারে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।