সাশ্রয়ী মূল্যে নিরাপদ ওষুধ চান বিশেষজ্ঞরা- এনএসইউতে শুরু হলো ফার্মাফেস্ট ২০২৬
Date
2026-10-11
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে ১০ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) ২০২৬’ ও ‘ফার্মা ফেস্ট সেশন ১৩’। এনএসইউ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার যৌথ আয়োজনে ১১টি দেশের গবেষক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো মেডিসিন, লক্ষ্যভিত্তিক চিকিৎসা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা এবং সাশ্রয়ী ও সহজলভ্য ওষুধ নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং উদ্ভাবিত চিকিৎসার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার,সম্মেলনের কো-চেয়ার ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার ফার্মাসি অনুষদের ডিন ড. নুসাইবাহ আবদুল রহিম, বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য বেনজীর আহমেদ এবং এম এ কাশেম, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসার ইউ আহমেদ।
Description
Keywords
Citation
Department Name
Publisher
সমকাল