এনএসইউ-বিএসএমএস এর উদ্যোগে সিমুলেশন-ডিজিটাল উদ্ভাবন নিয়ে সেমিনার

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশন (বিএসএমএস)-এর যৌথ উদ্যোগে সিমুলেশন বিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবন বিষয়ে দিনব্যাপী একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সেমিনার, পোস্টার উপস্থাপনা, প্রাতিষ্ঠানিক পরিদর্শন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, শিল্প-সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চীনের বেইহ্যাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এশিয়া সিমুলেশন ফেডারেশন (এশিয়াসিম)-এর সভাপতি অধ্যাপক ড. লিন ঝ্যাং এবং একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এশিয়াসিম-এর মহাসচিব ড. জিংনং ওয়েং। অনুষ্ঠানে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং সিমুলেশনভিত্তিক শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
Description
Keywords
Citation
Department Name
Publisher
আমার দেশ
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections