এনএসইউ ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা
Date
2026-11-04
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
কৃষিব্যবসা, শিক্ষা-গবেষণা ও শিল্পখাতে সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এর আওতায় এনএসইউর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের পড়াশোনার একটি অংশ ইউডব্লিউএতে সম্পন্ন করার সুযোগ পাবেন। পাশাপাশি এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্সের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আর্থিক সহায়তা দেবে ইউডব্লিউএ। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ইউডব্লিউএর সঙ্গে সমঝোতা স্মারক সই করতে এনএসইউর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য বেনজীর আহমেদ এবং এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ