কিউএস র‍্যাঙ্কিংয়ে এনএসইউর সাফল্য

Abstract
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সম্প্রতি প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাংকিং ২০২৬’-এ একাধিক বিষয়ে সাফল্য অর্জন করেছে। এবারের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিক্স বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ৩৫১-৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪০১-৪৫০ ব্যান্ডে স্থান পেয়েছে। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ৪৫১-৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে এনএসইউ। এর ফলে এ বিষয়শ্রেণীতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে। র‍্যাংকিংয়ে এনএসইউর সাফল্য সম্পর্কে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত নিষ্ঠা এবং পরিশ্রমের প্রতিফলন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
দৈনিক ইত্তেফাক
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections