নর্থ সাউথে প্রোগ্রামিং ও গেমিং প্রতিযোগিতা সাইবারনটস অনুষ্ঠিত
Date
2026-06-20
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) আয়োজিত প্রোগ্রামিং ও গেমিং প্রতিযোগিতা সাইবারনটস-২০২৬ প্রযুক্তিবিষয়ক সমস্যা সমাধান প্রতিযোগিতা ডাটাথন-এর মাধ্যমে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১০টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নিয়ে বিকাশের একটি বাস্তবধর্মী ফিনটেক সমস্যা সমাধানে কাজ করে। এনএসইউ কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব (সিইসি) আয়োজিত এ প্রতিযোগিতা পরিচালনা করে বিকাশের প্রতিনিধিদল। সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ডাটাথনের মতো চ্যালেঞ্জিং আয়োজন শিক্ষার্থীদের সমস্যা সমাধান, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশ-বিদেশে নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বাংলাদেশ প্রতিদিন