যৌথ ভাবে নয়, এককভাবে দেশের নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় হওয়া আমাদের মূল লক্ষ্য -অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপাচার্য, এনএসইউ

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী জানিয়েছেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে সুস্পষ্ট অবস্থান অর্জন করাই এনএসইউর মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টি ফলাফলভিত্তিক আধুনিক শিক্ষা, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্প খাতের সঙ্গে শিক্ষার সমন্বয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণায় গুরুত্ব দিচ্ছে। গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের সফট স্কিল ও কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্যের মতে, বৈশ্বিক উচ্চশিক্ষায় এগিয়ে যেতে প্রথাগত কাঠামোর পরিবর্তে আধুনিক, সুসংগঠিত ও পদ্ধতিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। বিশ্ব র‍্যাংকিংয়ে এরই মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) যৌথভাবে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করেছে। এনএসইউ উপাচার্য আরো জানিয়েছেন যদিও এনএসইউ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৮০০ রেঞ্জে আছে। তবে আমাদের মূল লক্ষ্য কোনো যৌথ অবস্থান নয়, বরং স্পষ্ট ব্যবধানে এককভাবে দেশের ‘নাম্বার ওয়ান’ বিশ্ববিদ্যালয় হওয়া।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN