নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখালিখি নিয়ে সার্টিফিকেট কোর্স
Date
2026-09-16
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ রাইটিং সেন্টার 'রাইটিং ফর প্রফেশনালস' নামে সাত সপ্তাহ মেয়াদি সার্টিফিকেট কোর্স চালু করেছে। অংশগ্রহণকারীদের সুবিধার্থে কোর্সটি দুটি ভিন্ন সেকশনে বিভক্ত। এখানে অংশগ্রহণকারীরা ইন্টারঅফিস মেমো, রিপোর্ট, এক্সিকিউটিভ সামারি, ফরমাল বিজনেস লেটার এবং প্রপোজাল রাইটিংয়ের বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখবেন। কোর্সের সফল সমাপ্তির পর অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে, যা তাদের বায়োডাটা বা সিভির মান বৃদ্ধিতে সহায়ক হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত কিউআর কোড স্ক্যান করে সরাসরি সাইন-আপ করার সুযোগ রয়েছে। এ ছাড়া কোর্সের বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনার জন্য এনএসইউ রাইটিং সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।
Description
Keywords
Citation
Department Name
Publisher
সমকাল