এনএসইউয়ে শেষ হলো ল ফেস্ট সিজন -৩
Date
2026-09-23
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট সিজন-৩’-এর সমাপনী অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের পেশাগত সততা, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনজীবীদের মক্কেলের আস্থা রক্ষা, আদালতকে সঠিক সিদ্ধান্তে সহায়তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ল অ্যান্ড মুটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ডের সদস্য এম. এ. কাশেম ও বেনজীর আহমেদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ