এশিয়ার সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

Abstract
বর্তমানে দেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৪। তবে একাডেমিক কার্যক্রম চলমান আছে ১০৫টিতে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪ জন। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতি বছর বিশ্বের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর নানা বিষয়ে র‌্যাংকিং প্রকাশ করে। সম্প্রতি ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের সেই তালিকায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় দেশের পাবলিক-প্রাইভেটসহ সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ তালিকায় প্রথম ৫০০-এর মধ্যে চারটি এবং ১০০০-এর মধ্যে স্থান করে নিয়েছে দেশের ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়। তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections