কেন্দ্রীয় কার্যালয়ে এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সঙ্গে মতবিনিময়
Date
2026-10-16
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
সমাজের কল্যাণে তরুণদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবী কার্যক্রমকে গতিশীল করা এবং মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কার্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সংগঠনটির উদ্যোগে সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে গাইবান্ধায় সেমিনার এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা কলেজে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বসুন্ধরা শুভসংঘের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রতিনিধি হিসেবে ছিলেন হুমায়রা ইকবাল অহনা, তায়মুনা বিনতে শামস, নাজিফা উলফাত ফারিহা, তাসনিয়া রহমান আফরিন, তনয় পাল, তাজিম, ফুয়াদ, নাবিল প্রমুখ।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ