বিজনেস ৩.০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

Abstract
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির আয়োজনে এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় জাতীয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজনেশন ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশ থেকে ৩০০টিরও বেশি দল অংশ নিয়ে প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিক মাত্রা দেয়। প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম পিকি ব্লাইন্ডার্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম জিরো জিরো সেভেন’ প্রথম রানারআপ হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম এসপ্রেস’ দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections