এনএসইউতে নবনিযুক্ত বার কাউন্সিল ও আইনজীবীদের সংবর্ধনা

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আইন ও মুটিং সোসাইটির সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। সভাপতিত্ব করেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।অনুষ্ঠান শেষে নবনিযুক্ত আইনজীবীরা আইন বিভাগের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে স্মারক দলীয় আলোকচিত্রে অংশ নেন। ভবিষ্যতেও নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
Description
Keywords
Citation
Department Name
Publisher
আমার দেশ
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections