বাংলাদেশ মূলত একটি পরীক্ষাচালিত শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে শুধুই সার্টিফিকেটের সমাহার -(বণিক বার্তায় এনএসইউ ভিসির সাক্ষাৎকার)

Abstract
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী । উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্যও। যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি ও কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার নানা দিক নিয়ে বণিক বার্তার নিয়মিত আয়োজন ‘শিক্ষালয়’-এ কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম I নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী দেশের শিক্ষা ব্যবস্থাকে মূলত পরীক্ষাকেন্দ্রিক ও সনদনির্ভর বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সমস্যা সমাধান, নেতৃত্ব, যোগাযোগ, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। শিক্ষার মান নিশ্চিত করতে প্রয়োজন যোগ্য শিক্ষক, কার্যকর কারিকুলাম, গবেষণা, ল্যাব, সহশিক্ষা কার্যক্রম এবং আধুনিক শিক্ষাপদ্ধতি। তিনি ‘ফ্লিপড ক্লাসরুম’, ‘ব্লেন্ডেড টিচিং’ ও ডিজাইন থিংকিংয়ের ওপর গুরুত্ব দেন। অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিবর্তে মানসম্পন্ন প্রতিষ্ঠান ও মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, বৈশ্বিক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা, নাগরিক দায়িত্ববোধ ও নৈতিকতার সমন্বয়েই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN