এনএসইউতে সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট
Date
2026-07-01
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’। মঙ্গলবার (৩০ জুন) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এ সামিটের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) এবং ইউনূস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি তরুণ প্রজন্মের মাঝে সামাজিক ব্যবসার ধারণা ও উদ্ভাবনী চিন্তা প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সম্মেলনের সূচনা বক্তব্যে বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ও উদ্ভাবনের মেলবন্ধন অপরিহার্য। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনএসইউর সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ