এনএসইউতে তিন দিনব্যাপী ফার্মা ফেস্টের সমাপনী
| creativework.keywords | ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, আইসিপিএস ২০২৬, ফার্মা ফেস্ট সেশন ১৩, ফার্মা ওয়াক’, বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ইউনিভার্সিটি অব মালয়া, এনএসইউ | |
| dc.contributor.author | বণিক বার্তা | |
| dc.date.accessioned | 2026-09-29 | |
| dc.date.accessioned | 2026-10-29T08:36:14Z | |
| dc.date.available | 2026-10-29T08:36:14Z | |
| dc.date.issued | 2026-10-13 | |
| dc.description.abstract | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শেষ হয়েছে তিন দিনব্যাপী এনএসইউ ফার্মা ফেস্ট। এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ফার্মাসিউটিক্যাল ক্লাব ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে ১৩তম ‘এনএসইউ ফার্মাফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) এবং বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবের থিম ছিল ‘ইনোভেশন ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’। গত ১০ অক্টোবর শুরু হওয়া এ উৎসবের সমাপনী ছিল গতকাল। ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানার্স-আপ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার্স-আপ হয়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স-আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আর দ্বিতীয় রানার্স-আপ হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো কথা বলেন এনএসইউর উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম, এনএসইউ স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র প্রমুখ। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1782 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | বণিক বার্তা | |
| dc.title | এনএসইউতে তিন দিনব্যাপী ফার্মা ফেস্টের সমাপনী | |
| dc.type | Newspaper Article |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- এনএসইউতে তিন দিনব্যাপী ফার্মা ফেস্টের সমাপনী- বণিক বার্তা.pdf
- Size:
- 1.11 MB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.87 KB
- Format:
- Item-specific license agreed to upon submission
- Description: