এনএসইউর শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের স্পার্ক কার্ড
Date
2026-08-17
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
ঢাকা ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) যৌথ উদ্যোগে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ শীর্ষক ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে এবং কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ ও ডিএমডি মো. মোস্তাক আহমেদ; এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং মাস্টারকার্ডের লিড-মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইনসহ অন্যরা একই অনুষ্ঠানে এনএসইউর শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড চালু করা হয়। শিক্ষার্থীদের ভ্রমণ, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি ও লাইফস্টাইল খাতে বিভিন্ন ক্যাশব্যাক, মূল্যছাড় ও বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে কার্ডটি চালু করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক, এনএসইউ ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
Description
Keywords
Citation
Department Name
Publisher
প্রথম আলো