দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে নর্থ সাউথে টিকটকের মাস্টার ক্লাস

Abstract
সাংবাদিকতা ও ডিজিটাল স্টোরিটেলিং নিয়ে শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করেছে টিকটক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় দুই দিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয় নর্থ সাউথ ক্যাম্পাসে। আয়োজনে ছিল আলোচনা, টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের নিউজরুম পরিদর্শনের সুযোগ। কর্মশালার প্রথম দিন বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. হারিসুর রহমান ও স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম। এ ছাড়া, ভবিষ্যতের সাংবাদিকতা কেমন হবে, শিরোনামের একটি প্যানেল আলোচনায় অংশ নেন ড. মো. হারিসুর রহমান, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আনজুম, বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং কনটেন্ট ক্রিয়েটর কারান পারিহার।
Description
Keywords
Citation
Department Name
Publisher
নয়া দিগন্ত
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections