NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "প্রথম আলো"
Now showing 1 - 19 of 19
Results Per Page
Sort Options
- ItemOpen Accessকানাডার স্যাটেলাইট গবেষণা দলে বাংলাদেশের সামিহা(প্রথম আলো, 2024-06-02) প্রথম আলোকানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকের শিক্ষার্থীরা তৈরি করেছেন ভায়োলেট নামের এক কৃত্রিম উপগ্রহ, যার মূল কাজ হবে আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই দলে ছিলেন বাংলাদেশের মেয়ে সামিহা লুবাবা খান। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক করা সামিহা যুক্ত হলেন এই প্রকল্পে । নর্থ সাউথ থেকে স্নাতকের পর কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছিলেন সামিহা। তারপর তড়িৎপ্রকৌশল পড়তে চলে যান কানাডা।
- ItemOpen Accessক্যাম্পাসে সরব ফার্মেসি ক্লাব : নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব(প্রথম আলো, 2025-07-27) প্রথম আলোনর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি), আরও নিখুঁত ব্যবস্থাপনা গঠনের লক্ষ্যে, সাংগঠনিক সহযোগিতা নিশ্চিত করে, বাংলাদেশে ফার্মেসি খাতকে উৎসাহিত করে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবলকে উন্নীত করে এবং শিক্ষার্থীদের বিকাশের সুযোগ প্রদান করে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে।
- ItemOpen Accessদুই বিশ্ববিদ্যালয়ে ‘ইন-জিনিয়াস প্রতিযোগিতার’ অ্যাকটিভেশন অনুষ্ঠিত(প্রথম আলো, 2024-05-07) প্রথম আলোপুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা , ফলাফলের ভিত্তিতে ২৩ জন পেলেন শতভাগ বৃত্তি(প্রথম আলো, 2024-02-07) প্রথম আলোবেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্প্রিং সেমিস্টার-২০২৪-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির চারটি স্কুলের ১৭টি বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৩ জনকে মেধাভিত্তিক শতভাগ বৃত্তি প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো হয়ে গেলো বাংলা নববর্ষ উৎসব বৈশাখী মেলা(প্রথম আলো, 2024-05-19) প্রথম আলোনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো হয়ে গেলো বাংলা নববর্ষ উৎসব বৈশাখী মেলা ১৪৩১। গত ১১ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় এক হাজার মানুষ এতে অংশ নেয়।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের ক্যারিয়ার ফেয়ার(প্রথম আলো, 2026-02-02) প্রথম আলোনর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তিন দিনব্যাপী ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) আয়োজনে এমজিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ইকবাল আলী শিমুল; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউর সহ–উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।
- ItemOpen Accessনর্থ সাউথে ভর্তির সুযোগ পেয়েও আসতে পারছেন না ফিলিস্তিনের মাহা(প্রথম আলো, 2025-07-06) প্রথম আলো২০২৫ সালের শুরুতে মাহার জন্য আশার আলো হয়ে এসেছিল বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির বৃত্তি। সম্পূর্ণ বিনা খরচে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে চাকরির সুযোগ পেয়েছেন তিনি; কিন্তু ফিলিস্তিন সীমান্ত ইসরায়েলিদের দখলে থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর বাংলাদেশে আসা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করতে দেশে ফিরে গিয়েছিলেন মাহা শুবেইর। দুই বছরের ইন্টার্নশিপ শেষে এখন তিনি পুরোদস্তুর চিকিৎসক।
- ItemOpen Accessনর্থ সাউথে সেমিনার- স্বাধীন পুলিশ কমিশন জরুরি(প্রথম আলো, 2024-11-10) প্রথম আলো‘জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠন ও অন্যান্য সংস্কারের প্রস্তাব’ শীর্ষক সেমিনারে বিশিষ্টজনদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। আলোচকদের মধ্যে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক সচিব, পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ নৈতিক এবং নীতিগত মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
- ItemOpen Accessপ্রকৌশল খাতের গবেষণায় নর্থ সাউথের ভিন্ন উদ্যোগ(প্রথম আলো, 2026-01-25) প্রথম আলোপ্রকৌশল-গবেষণায় একটু ভিন্নভাবে এগোনোর চেষ্টা করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। জানালেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন I বাংলাদেশের গবেষণার মূল সীমাবদ্ধতা গবেষণার সংখ্যায় নয়, বরং এর ব্যবহারিক প্রয়োগ এবং প্রভাবের অভাবে। উন্নত বিশ্বের দেশগুলো গবেষণাকে পণ্য বা সেবায় রূপান্তর করে একটি শক্তিশালী ‘ইকোসিস্টেম’ গড়ে তুললেও বাংলাদেশে তা এখনো মূলত তাত্ত্বিক এবং প্রকাশনা-নির্ভর রয়ে গেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির 'মেশিন ইন্টেলিজেন্স ল্যাব'-এর উদাহরণ টেনে নিবন্ধটিতে দেখানো হয়েছে যে, বেসরকারি ও বিদেশি অর্থায়নে বাস্তবমুখী সমস্যার সমাধান (যেমন: ট্রাফিক ব্যবস্থাপনা বা সাইবার নিরাপত্তা) করা সম্ভব। যদি গবেষণাকে বাণিজ্যিকীকরণ এবং সামাজিক প্রভাব তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, তবেই দেশে একটি টেকসই গবেষণার সংস্কৃতি গড়ে উঠবে। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী জানান জাপান ভিত্তিক প্রতিষ্ঠান নিপ্পন কই আমাদের প্রায় ১ কোটি টাকা দিয়েছে একটি গবেষণার জন্য। এআই ব্যবহার করে ঢাকার ট্রাফিক ও যানবাহন ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ ছাড়া গুগলের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওরা ক্যাম্পাসে একটা ল্যাব স্থাপন করে দেবে, যেটাকে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি ক্লিনিক। বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে এক হয়েও আমরা নর্থ সাউথে একটা ইনোভেশন হাব করছি। এমন আরও নানা উদ্যোগ চলমান আছে।
- ItemOpen Access‘প্রথম আলো -এনএসইউ মেরিট স্কলারশিপ’ : সাংবাদিকতায় সরাসরি জনগণের জন্য কাজ করা যায়(প্রথম আলো, 2024-02-20) প্রথম আলোআজ রোববার ‘প্রথম আলো-এনএসইউ মেরিট স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান ও প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান ‘প্রথম আলো-এনএসইউ মেরিট স্কলারশিপ’ বিজয়ী শিক্ষার্থী তাসমিম তাবাসসুম চৌধুরীর হাতে বৃত্তি সনদ তুলে দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ার রেজওয়ান খায়ের সবাইকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা তোমাদের জন্য বিশেষ একটি অনুষ্ঠান।আশা করি, বিশ্ববিদ্যালয় থেকে তোমরা সততা ও মূল্যবো ধ নিয়ে বের হবে ।’
- ItemOpen Accessবিএনপির প্রতি আমেরিকা যথেষ্ট অসন্তুষ্ট, ধারণা পররাষ্ট্রমন্ত্রীর(প্রথম আলো, 2023-12-15) প্রথম আলোপররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মনে করেন, বিএনপি যে কাজগুলো করেছে, তাতে আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তা ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির কাছ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ পায়নি বলেও দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
- ItemOpen Accessবিগত শাসন ব্যবস্থা কেবল ইয়েস বলতে শিখিয়েছে: নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনারে পরিবেশ উপদেষ্টা(প্রথম আলো, 2025-04-20) প্রথম আলোবিগত শাসনব্যবস্থা কেবল ‘অ্যাডজাস্টমেন্ট’ (মানিয়ে নেওয়া) করতে বলেছে এবং ‘ইয়েস’ বলতে শিখিয়েছে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বিদ্যমান গভর্ন্যান্স সিস্টেম (শাসনব্যবস্থা) আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে বলে। বিপরীতে আমাদের এমন একটা গভর্ন্যান্স লাগবে যেখানে “ইয়েস”ও বলা যাবে, আবার “নো”ও বলা যাবে। আজ শনিবার দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেন সৈয়দা রিজওয়ানা হাসান। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত ওই সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক অনিন্দিতা ঘোষাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সালেহ শাহরিয়ার। সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির ‘নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার অ্যান্ড ফিজিশিস্ট’ হারুনুজ্জামান।
- ItemOpen Accessব্র্যাক ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি চুক্তি সই(প্রথম আলো, 2024-12-30) প্রথম আলোনর্থ সাউথ ইউনিভার্সিটিকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে, যা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নেও ভূমিকা রাখবে। ১ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ সিস্টেমস মুনতাসির রহমান, ট্রানজেকশন ব্যাংকিংয়ের হেড অব প্রোডাক্ট জিয়া সাজিদ এবং বসুন্ধরা ব্রাঞ্চের ক্লাস্টার ম্যানেজার শেখ নাবিদুর রহমান।
- ItemOpen Accessশোক সংবাদ : দীনা পারভিন ফোরকান(প্রথম আলো, 2024-05-15) প্রথম আলোনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীনা পারভিন ফোরকান (৭০) গত শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর গুলশানের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।
- ItemOpen Accessসরকার গঠন করায় বিএনপিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অভিনন্দন(প্রথম আলো, 2026-02-22) প্রথম আলো; The Daily Starত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন I
- ItemOpen Accessসাংবাদিকতায় সরাসরি জনগণের জন্য কাজ করা যায়(প্রথম আলো, 2024-02-04) প্রথম আলোসাংবাদিকতায় সরাসরি জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে। ভালো সাংবাদিক হওয়ার জন্য সব বিষয়ে পড়াশোনা করতে হয়, জানতে-বুঝতে হয়। দেশের চতুর্থস্তম্ভ হিসেবে প্রতিকূলতার বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা নিয়ে টিকে আছে প্রথম আলো। মেধাবৃত্তি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে প্রথম আলো উদারতা ও গভীরতার পরিচয় দিয়েছে। অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। আজ রোববার ‘প্রথম আলো-এনএসইউ মেরিট স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান ও প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান ‘প্রথম আলো-এনএসইউ মেরিট স্কলারশিপ’ বিজয়ী শিক্ষার্থী তাসমিম তাবাসসুম চৌধুরীর হাতে বৃত্তি সনদ তুলে দেন।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত(প্রথম আলো, 2026-01-25) প্রথম আলোসাউথইস্ট ব্যাংক পিএলসি-র “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম, I এই সম্মেলনে ২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয় I ভাইস-চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকের ৩০তম এজিএম(প্রথম আলো, 2025-09-19) প্রথম আলোসাউথইস্ট ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এমএ কাশেম। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান। এ সময় পর্ষদ পরিচালক জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স), মো. নুরুল ইসলাম (প্রতিনিধি পরিচালক, সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন, আলম ফিরোজী (চেয়ারম্যান, অডিট কমিটি) ও মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় আরো সংযুক্ত ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ও কোম্পানি সচিব মামুনুর রশীদ। এছাড়া উদ্যোক্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।
- ItemOpen Accessসেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা - উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের সবাইকে কাজ করা উচিত(প্রথম আলো, 2024-12-28) প্রথম আলোপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্বশীল অংশীদার হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত।শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ: ইতিহাস ও সমসাময়িক বিষয়’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। দুই দিনব্যাপী ওই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রমুখ।