Browse
Recent Submissions
- ItemOpen Accessএনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ(বণিক বার্তা, 2027-10-11) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ (ডিইএমএল) আয়োজিত বেকম্যান’স চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভাষা লিগের চতুর্থ আসরে দেশের বিভিন্ন জেলার ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম, কর্মশালা ও বাছাইপর্বের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এতে এক লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং এনএসইউর ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজিয়া মনজুর।
- ItemOpen AccessGreetings by North South University Mirza Fakhrul Islam Alamgir as the president of Bangladesh(প্রথম আলো, 2026-08-24) প্রথম আলো; The Daily StarNorth South University extends its heartfelt congratulations to Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd Honourable President of the People's Republic of Bangladesh and the Chancellor of North South University.
- ItemOpen Accessনরওয়ের সাবেক পরিবেশ মন্ত্রীকে সম্মানসূচক অধ্যাপক পদ দিল এনএসইউ(বণিক বার্তা, 2026-02-09) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (সিডিআর) ‘হাউ এশিয়া ইজ লিডিং দ্য গ্রীন ট্রান্সফরমেশন অ্যান্ড হাউ বাংলাদেশ ক্যান বেনিফিট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেল্ট অ্যান্ড রোড গ্রিন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং চায়না–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নর্থ সাউথ ইউনিভার্সিটি জনাব. এরিক সোলহেইমকে সম্মানসূচক অধ্যাপক পদে ভূষিত করে।
- ItemOpen Accessমেলবোর্নে এনএসইউ অ্যালামনাই সোয়েরি ২০২৬(কালের কণ্ঠ, 2027-10-28) কালের কণ্ঠঅস্ট্রেলিয়ার মেলবোর্নে সেন্ট কিলডা টাউন হলে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এনএসইউ অ্যালামনাই সোয়েরি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনএসইউএএএ) আয়োজিত এ মিলনমেলায় উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক যোগাযোগ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
- ItemOpen AccessNSU alumni Soiree 2026 held in Australia(The Financial Express, 2026-10-28) The Financial ExpressNorth South University (NSU) alumni gathered at St Kilda Town Hall in Melbourne, Australia, for the NSU Alumni Soiree 2026, organised by the NSU Alumni Association Australia (NSUAAA) under the theme “Unmasking Moments, Rekindling Bonds.” Attended by NSU Vice-Chancellor Professor Abdul Hannan Chowdhury, former Board of Trustees Chairman Benajir Ahmed, and alumni from across Australia, the event celebrated friendship, shared memories and cultural connections through musical performances, comedy, cultural activities and a gala dinner. The gathering also highlighted NSUAAA’s contributions to strengthening alumni relationships and fostering lasting ties with the university.