NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "বণিক বার্তা"
Now showing 1 - 20 of 63
Results Per Page
Sort Options
- ItemOpen Accessঈদে মিলাদুন্নবী (সা:)উপলক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল(বণিক বার্তা, 2024-09-17) বণিক বার্তাপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৪ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মঙ্গলবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এনএসইউ অডিটোরিয়ামে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ, এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessউদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে এনএসইউ স্টার্টআপ নেক্সট ও বিএইচটিপির যৌথ উদ্যোগ(বণিক বার্তা, 2025-06-02) বণিক বার্তাউদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনকিউবেশন প্লাটফর্ম এনএসইউ স্টার্টআপ নেক্সট (এনএসইউএসএন) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) সম্প্রতি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান, এনএসইউ উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী ও বিএইচটিপিএর ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার I
- ItemOpen Accessএন এস ইউ অ্যারোসল রিসার্চ ল্যাব ও জাইকার আলোচনা সভা(বণিক বার্তা, 2023-10-26) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএস ইউ) অ্যারোসল রিসার্চ ল্যাব বাংলাদেশে জাইকার প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেয়।
- ItemOpen Accessএন এস ইউ তে ব্যাংক সেক্টরে আইনজীবী শীর্ষক আইন আলোচনা(বণিক বার্তা, 2023-10-20) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে আইন বিভাগের আয়োজনে সম্প্রতি ব্যাংকিং সেক্টরে আইনজীবী নিয়োগ শীর্ষক সভার আলোচনা করা হয়।
- ItemOpen Accessএন এস ইউ তে চায়না-সাউথ এশিয়ান সেন্টার ফর সোসিও কালচারাল স্টাডিজ উদ্ধোধন(বণিক বার্তা, 2024-01-18) বণিক বার্তা
- ItemOpen Accessএন এস ইউ তে মিয়ানমার সংকট বিষয়ক আলোচনা সভা(বণিক বার্তা, 2024-02-01) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজির সেন্টার ফর পিস এন্ড স্টাডিজ বিভাগ গতকাল মিয়ানমারের বর্তমান সংকট ও প্রতিবেশী অঞ্চলে এর প্রভাব শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে।
- ItemOpen Accessএন এস ইউ সোশ্যাল সংলাপে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড ইউনুস : সোশ্যাল বিজনেস সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে(বণিক বার্তা, 2025-06-30) বণিক বার্তাড. মুহাম্মদ ইউনূস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চান জানিয়ে বলেন, ‘আমরা থ্রি জিরোর একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। থ্রি জিরো হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই।’ রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার এবং বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাবেক মন্ত্রী ও ইউএন এনভায়রনমেন্টের সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আজিজ আল কায়সার।
- ItemOpen Accessএন এস ইউতে চায়না - সাউথ এশিয়া সেন্টার ফর সোশিও কালচারাল স্টাডিজ উদ্বোধন(বণিক বার্তা, 2024-01-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতেএস আই পি জি ও কনফিউসাস ইনস্টিটিউটের যৌথ আয়জনে চায়না - সাউথ এশিয়া সেন্টার ফর সোশিও কালচারাল স্টাডিজ উদ্বোধন করা হয়।
- ItemOpen Accessএনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-03-30) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্প্রতি রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাড়ে তিন শতাধিক অ্যালামনাই একত্রিত হন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেছুল করিম, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. শাজ্জাদ হোসেন। এ সময় স্বাগত বক্তব্য দেন এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আমজাদ হোসেন।
- ItemOpen Accessএনএসইউ তে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ বিশেষ আলোচনা সভা(বণিক বার্তা, 2025-07-19) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে” শীর্ষক একটি স্মরণসভা আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) অডি ৮০১-এ আয়োজিত অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে শহীদদের স্মরণ ও জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য জনাব এম. এ. কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর, স্বাগত বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান I
- ItemOpen Accessএনএসইউ লাইব্রেরিতে অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীকে সম্মাননা(বণিক বার্তা, 2025-01-18) বণিক বার্তাবাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীর অবদানকে সম্মান জানাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) লাইব্রেরি সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে অধ্যাপক কোরেশীর অমূল্য অবদানের জন্য প্রশংসা করা হয়।
- ItemOpen Accessএনএসইউ শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে পাঁচ স্কলারশিপ(বণিক বার্তা, 2026-01-24) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয় পাঁচটি ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করেছে। এর মধ্যে চারটি পিএইচডি এবং একটি মাস্টার্স স্কলারশিপ। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস ডিন অধ্যাপক সান পেইঝে, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ভাইস ডিন লিউ ওয়েনওয়ে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর চেন ইউ। সভায় সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessএনএসইউ-এসএইচএসএস অ্যালামনাই কলোকুয়াইম সিরিজের দ্বিতীয় সেশন শুরু(বণিক বার্তা, 2025-06-19) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব হিউম্যানিটিজ এণ্ড সোশ্যাল সাইন্সেস (এসএইচএসএস) কর্তৃক আয়োজিত অ্যালামনাই কলোকুয়াইম সিরিজের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল অব হিউম্যানিটিজ এণ্ড সোশ্যাল সাইন্সেস এর ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম।
- ItemOpen Accessএনএসইউতে তরুণদের কর্মসংস্থান এবং পেশাগত জীবনে সম্ভাবনা বিষয়ক সংলাপ(বণিক বার্তা, 2024-05-10) বণিক বার্তানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ‘অর্থনীতি ও উন্নয়ন শিক্ষায় ডিগ্রিধারী তরুণ-তরুণীদের কর্মসংস্থান এবং পেশাগত জীবনে নানামুখী সম্ভাবনা’ বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিংয়ের ভিজিটিং প্রফেসর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ। আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আসাদ করিম খান প্রিয়সহ অন্যরা।
- ItemOpen Accessএনএসইউতে আইসিটিবির গণশুনানি অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-02-08) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘জুলাই গণহত্যা ২০২৪’ সম্পর্কিত প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ (আইসিটিবি) আয়োজিত এই গণশুনানি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য গ্রহণ, প্রমাণ পর্যালোচনা ও ঘটনার তদন্ত পরিচালনা করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং রেজিস্ট্রার অধ্যাপক আহমেদ তাজমীন। এতে আরও অংশ নেন প্রধান প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল) মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম, প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ, প্রসিকিউটর মো. শহিদুল ইসলাম সরদার, প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান, প্রসিকিউটর জেনারেল মো. সাইমুম রেজা তালুকদার, প্রসিকিউটর এস. এম. মইনুল করিম, প্রসিকিউটর শাইখ মাহদি, প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং প্রসিকিউটর মো. হাসানুল বান্না।
- ItemOpen Accessএনএসইউতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত(বণিক বার্তা, 2026-02-22) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এনএসইউ ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়া ইউনিভার্সিটির (অডি-৮০১) এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; মুখ্য আলোচক এনএসইউ’র ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
- ItemOpen Accessএনএসইউতে আল্লামা ইকবালের শাহীন ভাবনা-বিষয়ক সেমিনার(বণিক বার্তা, 2025-11-19) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘আল্লামা ইকবালের শাহীন (ঈগল) ভাবনা ও আজকের তরুণ সমাজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম। মূল বক্তব্য রাখেন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল কলেজের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক ড. বশিরা আমব্রিন। এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ কান্ট্রি হেড ও সিইও মো. কামরুজ্জামান, এনএসইউর ট্রেজারার আব্দুর রব খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessএনএসইউতে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট(বণিক বার্তা, 2026-02-10) বণিক বার্তানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) সপ্তাহব্যাপী ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে উপস্থিত ছিলেন এনএসইউরি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম, বেনজীর আহমেদ ও মো. শাহজাহান। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছমিন কামাল, রেহানা রহমান ও ফওজিয়া নাজ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজিজ আল কায়সার ও উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যকার প্রীতি ম্যাচ।
- ItemOpen Accessএনএসইউতে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে ওয়েবিনার(বণিক বার্তা, 2025-07-12) বণিক বার্তাসম্প্রতি ‘ইরান-ইসরায়েল যুদ্ধ: দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর প্রভাব’ শীর্ষক একটি ওয়েবিনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) আয়োজনে এ সভায় ইরান, চীন, ভারত ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও গবেষক বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessএনএসইউতে এআই ও সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-08-02) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমসিজে প্রোগ্রামের উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাংবাদিকতা: মিডিয়া শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক একটি সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন মাসুম। অনুষ্ঠানে একটি স্কোপিং রিপোর্ট উপস্থাপন করেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সমীক্ষা কৈরালা এবং এনএসইউর এমসিজে প্রোগ্রামের প্রভাষক জারিন তাসনিম। সঞ্চালনায় ছিলেন এনএসইউর সহকারী অধ্যাপক ড. সৌমিক পাল। সমাপনী বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. রিজওয়ানুল ইসলাম।