এনএসইউতে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Date
2026-03-07
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
বৃহস্পতিবার আয়োজিত বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম; প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। এ সময় রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন এনএসইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এমএম নেওয়াজ আমিন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা