এনএসইউতে 'জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার' শীর্ষক প্রশিক্ষণ

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ রেসিডেন্ট মিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টারের (সিডিআরসি) সহযোগিতায়, ‘জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার’ শীর্ষক একটি তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করে। এ প্রশিক্ষণ কর্মসূচি ২৬ থেকে ২৮ এপ্রিল ইউনিভার্সিটিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার (শিক্ষা ও স্বাস্থ্য) এস. এম. এবাদুর রহমান অনুষ্ঠানে বক্তব্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরেন I প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ২৮ এপ্রিল এনএসইউ মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections