এনএসইউতে নৃবিজ্ঞানের নবীনবরণ

Date
2026-05-20
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নৃবিজ্ঞানে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সের (বিএসএস) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন এই প্রোগ্রাম চালু হওয়ার পর শিক্ষার্থীদের প্রথমবারের মতো স্বাগত জানানো হলো। ১৯ মে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন। পিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের স্বাগত বক্তব্য দেন। এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক বলেন, ‘আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে এই কারিকুলাম তৈরি করা হয়েছে।’ পিএসএস বিভাগের অধ্যাপক ও এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী নৃবিজ্ঞান প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতার কথা তুলে ধরেন। এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জাানান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সিরাজ।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN