NSU Convocation/Orientation
Permanent URI for this collection
Browse
Recent Submissions
- ItemOpen Accessনর্থ সাউথে নবীন শিক্ষার্থীদের বরণ(সমকাল, 2026-02-02) সমকালনর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, সংস্কৃতি ও বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে স্নাতক ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ২৩ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen AccessNSU welcomes freshers to Spring orientation(New Age, 2026-01-18) New AgeNorth South University hosted its Spring Orientation 2026 programme on Saturday at the NSU Plaza to welcome the newly admitted students. Khalilur Rahman, National Security Adviser and High Representative for the Rohingya Issue, Chief Adviser’s Office, attended the event as the chief guest. Professor Abdul Hannan Chowdhury, vice-chancellor of NSU, served as the session chair. A total of 68 students were awarded scholarships at various levels, including 23 recipients of 100 percent merit scholarships, in recognition of their outstanding performance in the bachelor’s (Honours) admission test.
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত(বণিক বার্তা, 2026-01-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম ও এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen AccessNSU confers degrees to 3,322 students at 26th convocation(The Daily Sun, 2026-01-08) The Daily SunNorth South University (NSU) awarded degrees to 3,322 students, including 2,646 undergraduates and 676 postgraduates, at its 26th Convocation on the university campus on Wednesday. Education Adviser Prof Chowdhury Rafiqul Abrar presided over the programme as the Convocation Chair. Prof SMA Faiz, chairman of the University Grants Commission of Bangladesh, served as the convocation speaker. NSU Board of Trustees Chairman Aziz Al Kaiser said, “Today is a moment of pride. Lead with integrity, stay true to your roots, and serve humanity as you pursue a meaningful life.” NSU VC Prof Abdul Hannan Chowdhury said, “Today is a proud and joyful occasion for our university as we graduate 3,322 students. To all of you, we entrust the responsibility and opportunity to shape our country’s future.” UGC member Prof Mohammad Anwar Hossen attended the event as the special guest.
- ItemOpen Accessডিগ্রি নয় দায়িত্বের শপথ - এনএসইউ সমাবর্তনে গণতন্ত্র ও নৈতিক নেতৃত্বের আহ্বান(আমাদের সময়, 2026-01-08) আমাদের সময়গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সমাবর্তনে কনভোকেশন চেয়ার হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আজকের দিনটি শুধু ডিগ্রি অর্জনের নয়; তোমরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে কী দেবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ; এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউ’র উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ; এবং এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।