জুলাইয়ের স্থায়ী সাফল্য নির্ভর করবে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক রূপান্তরে: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্মরণানুষ্ঠান
Date
2026-07-28
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির মিলনায়তনে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪ স্মরণানুষ্ঠান’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে একটি আলোকচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের থিম সংগীতও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসইউর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান। নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ–উপাচার্য নেছার উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
Description
Keywords
Citation
Department Name
Publisher
প্রথম আলো