এনএসইউতে জুলাই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণানুষ্ঠান

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বিশেষ বক্তব্য দেন এবং একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নেছার ইউ আহমেদ।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections