জলবায়ু শরণার্থীদের আইনি স্বীকৃতি নিয়ে এনএসইউতে ওয়েবিনার
Date
2026-07-10
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের আইনি পরিচয়, আন্তর্জাতিক শরণার্থী আইন এবং এ-সংক্রান্ত বৈশ্বিক নীতিগত চ্যালেঞ্জ নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) একটি ওয়েবিনারের আয়োজন করেছে। ওয়েবিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়্যারউইকের সহযোগী অধ্যাপক ড. সাইমন বেহরম্যান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এনএসইউর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। ওয়েবিনারটি সঞ্চালনা করেন এনএসইউর আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. লোকমান হোসেন। শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. বেহরম্যান এবং জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।