এনএসইউতে এআই ও বৈশ্বিক ব্যবস্থা নিয়ে সেমিনার
Date
2026-08-19
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
গত ১৭ আগস্ট সোমবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান বৈশ্বিক ব্যবস্থা : সম্ভাবনা, ঝুঁকি ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর লিগ্যাল রিসার্চ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল-এর যৌথ উদ্যোগে এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল-এর সহযোগী অধ্যাপক এবং এআইবিষয়ক গবেষণা উদ্যোগের সহপরিচালক অলিভার রবার্টস। তিনি বিভিন্ন দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের পার্থক্য মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন এবং বিভিন্ন পরিসংখ্যানের সাহায্যে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণ করেন। উদ্বোধনী বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ