জাপানের নারা ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর হলেন এনএসইউর অধ্যাপক ড. রেজা

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অধ্যাপক ও গবেষক ড. হাসান মাহমুদ রেজা জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিভিশন অব বায়োলজিক্যাল সায়েন্সেসে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬ সালের অক্টোবর থেকে তিনি উচ্চতর গবেষণা সহযোগিতা, স্নাতকোত্তর শিক্ষার্থীদের নির্দেশনা এবং যৌথ গবেষণা কার্যক্রমে যুক্ত থাকবেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের নির্বাচিত ফেলো ড. রেজার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফার্মেসি শিক্ষা ও বায়োমেডিকেল গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান এবং আন্তর্জাতিক স্বীকৃতি এ নিয়োগকে তাৎপর্যপূর্ণ করেছে। তাঁর এ নিয়োগ বাংলাদেশ ও জাপানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা আরও জোরদার করবে।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections