কিউএস এশিয়া-২০২৭ র্যাঙ্কিং-আবারো দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ
Date
2026-11-08
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে আবারও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সামগ্রিক মূল্যায়নে ৬২.৫ স্কোর নিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম। বাংলাদেশের মোট ৫২টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার বৈশ্বিক এই মূল্যায়নে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ নিজেদের প্রথম অবস্থান ধরে রেখেছে। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউর ধারাবাহিক এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”
Description
Keywords
Citation
Department Name
Publisher
নয়া দিগন্ত