NSU Convocation/Orientation
Permanent URI for this collection
Browse
Browsing NSU Convocation/Orientation by Author "যুগান্তর"
Now showing 1 - 2 of 2
Results Per Page
Sort Options
- ItemOpen Accessআগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: এনএসইউ গ্রীষ্মকালীন ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে মাহদী আমিন(যুগান্তর, 2026-05-15) যুগান্তরবৃহস্পতিবার (১৪ মে) বিকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessনর্থ সাউথের সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা - গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে অভ্যুত্থান সফল হবে(যুগান্তর, 2024-12-08) যুগান্তরঅন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার এ অভ্যুত্থান সফল হবে। এজন্য অন্তর্বর্তী সরকার একটি সুন্দর আদর্শ গণতান্ত্রিক দেশে রূপান্তর করার চেষ্টা করছে। রাজধানীর পূর্বাচলে শনিবার বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনে অংশ নেন তিনি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। বক্তৃতা করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।