NSU Convocation/Orientation
Permanent URI for this collection
Browse
Recent Submissions
- ItemOpen Accessএনএসইউর ফল ২০২৬ ওরিয়েন্টেশনে পানিসম্পদ মন্ত্রী(বণিক বার্তা, 2026-09-13) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় শনিবার আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জনকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাসেম বলেন, “দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পায়, এ লক্ষ্য থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।
- ItemOpen Accessএনএসইউতে নৃবিজ্ঞানের নবীনবরণ(কালের কণ্ঠ, 2026-05-20) কালের কণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নৃবিজ্ঞানে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সের (বিএসএস) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন এই প্রোগ্রাম চালু হওয়ার পর শিক্ষার্থীদের প্রথমবারের মতো স্বাগত জানানো হলো। ১৯ মে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন। পিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের স্বাগত বক্তব্য দেন। এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক বলেন, ‘আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে এই কারিকুলাম তৈরি করা হয়েছে।’ পিএসএস বিভাগের অধ্যাপক ও এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী নৃবিজ্ঞান প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতার কথা তুলে ধরেন। এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জাানান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সিরাজ।
- ItemOpen AccessNSU hosts orientation for anthropology students(The Financial Express, 2026-05-20) The Financial ExpressNorth South University's (NSU) Department of Political Science and Sociology (PSS) organised the freshers' orientation for the newly launched Bachelor of Social Science (BSS) in Anthropo- logy programme on Tuesday. The first cohort of students of the programme's Summer 2026 semester was welcomed at the Syndicate Hall of the university in presence of faculty members, university officials, students, and guardians, according to a press release.
- ItemOpen Accessজ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে: এনএসইউ গ্রীষ্মকালীন ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে মাহদী আমিন(বণিক বার্তা, 2026-05-15) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি গত ১৪ মে ২০২৬ তারিখে এনএসইউ প্লাজা এরিয়ায় অনুষ্ঠিত হয়। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়। স্নাতক ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessআগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: এনএসইউ গ্রীষ্মকালীন ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে মাহদী আমিন(যুগান্তর, 2026-05-15) যুগান্তরবৃহস্পতিবার (১৪ মে) বিকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।