NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "দৈনিক ইত্তেফাক"
Now showing 1 - 10 of 10
Results Per Page
Sort Options
- ItemOpen Accessআন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন(দৈনিক ইত্তেফাক, 2026-01-24) দৈনিক ইত্তেফাকআন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজিজ আল কায়সার, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ এবং অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সংবাদপত্রের বিজ্ঞপ্তি .
- ItemOpen Accessউচ্চ শিক্ষায় আমাদের লক্ষ্য বিশ্ব নাগরিক তৈরি করা-দৈনিক ইত্তেফাকের সঙ্গে এনএসইউ ভিসির সাক্ষাৎকার(দৈনিক ইত্তেফাক, 2026-01-24) দৈনিক ইত্তেফাকদৈনিক ইত্তেফাকের সঙ্গে এক সাক্ষাৎকারে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উচ্চ শিক্ষায় বিশ্ব নাগরিক তৈরির লক্ষ্য ব্যক্ত করেছেন। এই লক্ষ্য অর্জনে আধুনিক ও আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, গবেষণার ওপর জোর, দক্ষ শিক্ষক নিয়োগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হয়েছে। মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো: লক্ষ্য: শিক্ষার্থীদের শুধুমাত্র দেশের গণ্ডিতে নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। বিশ্ব নাগরিক তৈরি: পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতা (যেমন- সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা) বিকাশে মনোযোগ। মানসম্মত শিক্ষা: আন্তর্জাতিক মানের কারিকুলাম ও আধুনিক গবেষণাগারের ব্যবহার নিশ্চিত করা [১]। শিক্ষক ও গবেষণা: গবেষণাধর্মী শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। ভিসি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে পারবে [১]।
- ItemOpen Accessএনএসইউতে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা(দৈনিক ইত্তেফাক, 2026-01-03) দৈনিক ইত্তেফাকনর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া ও শোকসভা আয়োজন করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভায় এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান এম. এ. কাশেম; এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান; এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ-এর ডিনবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এনএসইউ-এর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন উদ্বোধনী বক্তব্য রাখেন।
- ItemOpen Accessকিউ এস র্যাংকিং : দেশের সাত বেসরকারি বিশ্ববিদ্যালয়(দৈনিক ইত্তেফাক, 2023-07-17) দৈনিক ইত্তেফাকযুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিই এস বিশ্ব সেরা ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ দেশের সাত বিশ্ববিদ্যালয় ।
- ItemOpen Accessকিউএস র্যাঙ্কিংয়ে এনএসইউর সাফল্য(দৈনিক ইত্তেফাক, 2026-03-30) দৈনিক ইত্তেফাকদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সম্প্রতি প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাংকিং ২০২৬’-এ একাধিক বিষয়ে সাফল্য অর্জন করেছে। এবারের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাংকিংয়ে ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিক্স বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ৩৫১-৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪০১-৪৫০ ব্যান্ডে স্থান পেয়েছে। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ৪৫১-৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে এনএসইউ। এর ফলে এ বিষয়শ্রেণীতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে। র্যাংকিংয়ে এনএসইউর সাফল্য সম্পর্কে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত নিষ্ঠা এবং পরিশ্রমের প্রতিফলন।
- ItemOpen Accessটাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে যে পাঁচ বিশ্ববিদ্যালয়(দৈনিক ইত্তেফাক, 2025-10-11) দৈনিক ইত্তেফাকটাইমস হায়ার এডুকেশন সম্প্রতি ২০২৫ সালের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের নাম ৮০০-এর পরে তালিকায় রয়েছে। এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করছে: ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ২. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৪. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. নর্থ সাউথ ইউনিভার্সিটি র্যাঙ্কিংটি শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
- ItemOpen Accessঢাকায় অনুষ্ঠিত হলো চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার বর্নাঢ্য দ্বিতীয় আসর(দৈনিক ইত্তেফাক , 2025-09-27) দৈনিক ইত্তেফাকরাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল চীন-বাংলাদেশ সঙ্গীত প্রতিযোগিতার বর্ণাঢ্য দ্বিতীয় আসর। শুক্রবার বিসিএস প্রশাসন একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপি আয়োজিত জমকালো এ সঙ্গীত প্রতিযোগিতায় মোট ১৭ জন প্রতিযোগি চূড়ান্ত পর্বে অংশ নেন । চীনের শিক্ষা মন্ত্রণালয়ের , শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ওভারসিজ চাইনিজ ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর ভিসি অধ্যাপক ড. মো. শাহ্-ই-আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমির উপ প্রধান ড. মোল্লা মাহমুদ হাসান।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় অনুষ্ঠিত হলো ফার্মা ফেস্ট ২০২৫(দৈনিক ইত্তেফাক, 2025-11-11) দৈনিক ইত্তেফাকজয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) যৌথ আয়োজনে ‘ফার্মা ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেনাটার এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার ড. আব্দুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সাইফ নাসের, রেনাটা ফার্মাসিউটিক্যালের এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের এমডি জারিন কারিম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়াও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি থেকে মো. বেনাজির আহমেদ, মি. এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো)।
- ItemOpen Accessনিয়োগ বিজ্ঞপ্তি - সাইট সিকিউরিটি অফিসার(দৈনিক ইত্তেফাক, 2026-04-07) দৈনিক ইত্তেফাকনর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাইট সিকিউরিটি অফিসার পদে চুক্তিভিত্তিক দক্ষ লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা: ১জন। যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী (কলা, বিজ্ঞান বা বাণিজ্য)। অভিজ্ঞতা : সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য (JCO /NCO) বয়স: ৪০-৫০ বছর। বেতন: ৪০,০০০.০০ টাকা। আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল , ২০২৬।
- ItemOpen Accessভারতের গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের সহায়ক নয়-পররাষ্ট্র উপদেষ্টা(দৈনিক ইত্তেফাক, 2024-12-01) দৈনিক ইত্তেফাকশনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, এটি আমি শুরু থেকেই বলে আসছি যে, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার–প্রচারণা চালাচ্ছে, সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।