দেশ সেরা ১২ টি বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি
Date
2026-10-01
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের শীর্ষ ১২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটি বেসরকারি। বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে এ র্যাংকিং প্রকাশ করা হয়েছে। র্যাংকিংয়ের ৮০১-১০০০ অবস্থানের মধ্যে অ্যালফাবেটিক ক্রমে যৌথভাবে বাংলাদেশের শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ ছাড়া ১০টি বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় মূল তালিকায় স্থান পায়নি। শিক্ষাদান, গবেষণা, সাইটেশন, শিল্পের সঙ্গে সংযোগ ও আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষার অগ্রগতি সত্ত্বেও গবেষণার মান, আন্তর্জাতিক সহযোগিতা ও শিল্প-একাডেমিয়ার সংযোগ জোরদার করার প্রয়োজন রয়েছে।
Description
Keywords
Citation
Department Name
Publisher
যুগান্তর