NSU Convocation/Orientation
Permanent URI for this collection
Browse
Browsing NSU Convocation/Orientation by Author "বণিক বার্তা"
Now showing 1 - 5 of 5
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউ ফল - ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-09-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান এবং রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা।
- ItemOpen Accessএনএসইউতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-01-12) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত স্প্রিং সেমিস্টার ২০২৫ নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এনএসইউর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন গ্র্যাজুয়েট তৈরি করা, যাঁরা কেবল একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানের সমাপনীতে এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান সবার প্রতি ধন্যবাদ জানান।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত(বণিক বার্তা, 2026-01-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম ও এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন - বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার সহজ হলে জ্ঞানের বিস্তার বাড়বে: শিক্ষা উপদেষ্টা(বণিক বার্তা, 2026-01-08) বণিক বার্তাবুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই শিক্ষা যথাযথভাবে কাজে লাগে না। সমাজকে এগিয়ে নিতে শিক্ষার সুযোগ ও অর্জিত জ্ঞান ব্যবহার করাই শিক্ষার্থীদের মূল দায়িত্ব। এবারের সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার কথা থাকলেও দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থা সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
- ItemOpen Accessস্প্রিং ২০২৪ ওরিন্টেশন প্রোগ্রামে নবীনদের স্বাগত জানাল এন এস ইউ(বণিক বার্তা, 2024-02-02) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং ২০২৪ ওরিন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ড: জুনাইদ কামাল আহমেদ । এন এস ইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি সদস্য ইয়াসমিন কামাল এবং ওরিন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।