Vice Chancellor, Pro-Vice Chancellor, Treasurer

Browse

Recent Submissions

Now showing 1 - 5 of 53
  • Item
    Open Access
    গুণগত শিক্ষা একটা মুভমেন্টের মতো ব্যাপার- অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি
    (বণিক বার্তা, 2026-06-22) বণিক বার্তা
    অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন কিউএস র‍্যাংকিং যেভাবে তথ্য নেয়, সে হিসেবে আমি মনে করি যে উই আর ডুইং গ্রেট। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে অবশ্যই নাম্বার ওয়ান এবং সরকারি-বেসরকারি মিলিয়ে পুরো দেশে কনসিস্টেন্টলি তৃতীয় অবস্থানে আছি। কিন্তু আমাদের বিজনেস স্কুল ৩৫১-৪০০ ব্যান্ডে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল আমাদের চেয়ে আরো ১০০ ব্যান্ড পরে। আমাদের বিজনেস স্কুল গ্লোবাল র‍্যাংকিংয়ে আরো ওপরে যাওয়া উচিত এবং এশিয়ান র‍্যাংকিংয়ে নর্থ সাউথের অবশ্যই ৩০০ রেঞ্জের মধ্যে যাওয়া উচিত।
  • Item
    Open Access
    ভ্যাট ও কর কাঠামোর সংস্কারও শিক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ - উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি
    (বণিক বার্তা, 2026-04-23) বণিক বার্তা
    বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা সহায়তা এবং ভ্যাট-কর কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ভ্যাট ও কর কাঠামো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বৃদ্ধি করে, যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। তাই শিক্ষা ও গবেষণায় কর-সুবিধা এবং একাডেমিক গবেষণায় বিশেষ প্রণোদনা প্রদান করলে দেশের উচ্চশিক্ষা ও উদ্ভাবন খাত আরও শক্তিশালী হবে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কর-সুবিধা ও সরকারি সহায়তা কার্যকর ভূমিকা রাখতে পারে। উপাচার্যের মতে, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।
  • Item
    Open Access
    আমাদের শিক্ষাক্ষেত্রে দার্শনিক লক্ষ্য নির্ধারণ সবচেয়ে বেশি জরুরি - শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এনএসইউর ভিসির সাথে কালের কণ্ঠের সাক্ষাৎকার
    (কালের কণ্ঠ, 2026-03-18) কালের কণ্ঠ
    প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৮ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। পরিসংখ্যান সম্পর্কিত ৬৫টিরও বেশি প্রবন্ধ ও দুটি বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে ৭৫টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি দেশের শিক্ষাব্যবস্থার নানা অসংগতির কথা তুলে ধরে সমাধানের পথও বাতলে দিলেন। তাঁর বিশেষ এই সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের সাকিব সিকান্দার ও নাইমুর রহমান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎকারের উল্লেখযোগ্য বিষয় গুলো ছিল টিচিং ও লার্নিং মেথড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মবাজারের সংগতি, দক্ষ মানবসম্পদ, গবেষণা ও উদ্ভাবনি সংস্কৃতি, ডিজিটাল প্রযুক্তি ও এআইয়ের যুগ, সুনাগরিক বা ভালো মানুষ, ইউজিসি শক্তিশালী বা দায়িত্বশীল করণ ইত্যাদি বিষয়াবলী I
  • Item
    Open Access
    দেশের প্রথম ইন্টারন্যাশনাল এক্রিডিটেশন প্রাপ্ত বিজনেস স্কুল নিয়ে এনএসইউর ভিসির সাক্ষাৎকার
    (যায়যায়দিন, 2026-01-17) যায়যায়দিন
    নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের প্রথম কোনো বিজনেস স্কুল। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) দ্বারা এটি অনুমোদিত। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধীনে রয়েছে বেশ কয়েকটি বিভাগ ও প্রোগ্রাম—অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইকোনমিকস, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস এবং বিবিএ, ইএমবিএ ও এমবিএ প্রোগ্রাম। এসবিই যুক্তরাজ্যের চার্টার্ড অ্যাসোসিয়েশন অব বিজনেস স্কুলসের (সিএবিএস) সদস্য। ২০২০ সালে বাংলাদেশের প্রথম বিজনেস স্কুল হিসেবে এ সদস্যপদ লাভ করে। এসব বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সাথে কথা বলেন যায়যায়দিনের আমিনুল ইসলাম তুহিন।
  • Item
    Open Access
    শিক্ষার দর্শন ও পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন - অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি
    (বণিক বার্তা, 2026-03-12) বণিক বার্তা
    বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সময়োযোগী ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে এগিয়ে নিতে শিক্ষার দর্শন ও পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। বর্তমান বিশ্বে শিক্ষার তিনটি মূল ভিত্তি হলো জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা। সম্প্রতি বাংলাদেশে উচ্চশিক্ষার প্রেক্ষাপট নিয়ে দৈনিক বণিক বার্তা পত্রিকার আয়জনে এক গোলটেবিল অনুষ্ঠানে এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এই বক্তব্য রাখেন।