NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "কালের কণ্ঠ"
Now showing 1 - 19 of 19
Results Per Page
Sort Options
- ItemOpen Accessউচ্চশিক্ষা নিয়ে এনএসইউতে গোলটেবিল(কালের কণ্ঠ, 2026-03-11) কালের কণ্ঠ৯ মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘রাউন্ডটেবল ডিসকাশন অ্যান্ড ইফতার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ : কনটেম্পোরারি থটস’। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ও বিএসপিইউএ সভাপতি অধ্যাপক ফরিদ এ সোবহানী।
- ItemOpen Accessএআই নিয়ে এনএসইউয়ে ইউএনডিপির কর্মশালা(কালের কণ্ঠ, 2026-01-14) কালের কণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে ১৩ জানুয়ারি এসবিই ডিনস কনফারেন্স রুমে ‘রেসপন্সিবল এআই ইন প্র্যাকটিস : সিভিল সোসাইটি, গভর্ন্যান্স, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন ইউএনডিপি বাংলাদেশের ডেমোক্রেটিক গভর্ন্যান্স অ্যাডভাইজার শীলা তাসনিম হক, I সেশনটির সভাপতিত্ব করেন এনএসইউয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।
- ItemOpen Accessএন এস ইউতে ১৩ তম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ সম্মেলনে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ শীর্ষক সভা(কালের কণ্ঠ, 2024-02-18) কালের কণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটিতে '১৩ তম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ সম্মেলনে' বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি ছিলেন এন এস ইউ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান।
- ItemOpen Accessএনএসইউ ডায়ালগ ২০২৪- বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ(কালের কণ্ঠ, 2024-10-26) কালের কণ্ঠনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতা ‘এনএসইউ ডায়ালগ-২০২৪।’ চূড়ান্ত প্রতিযোগিতায় জয়লাভ করে এনএসইউ ব্লু দল। দলটির সদ্যরা হলেন—আদিব ফয়সাল এবং সিয়াম মারজান। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কৃত করে আয়োজক কর্তৃপক্ষ। এই বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কণ্ঠ। গত ১৮ অক্টোবর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতাটি। চারটি ভিন্ন দলের (বিপি) ফরম্যাটে বাংলাদেশের সেরা ৩৬টি দল এতে অংশগ্রহণ করে। গত ১৯ অক্টোবর চারটি দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের পর্যালোচনায় এনএসইউ ব্লু দলকে জয়ী ঘোষণা করা হয়।
- ItemOpen Accessএনএসইউ হিউম্যান রিসোর্সেস ক্লাবের গ্রান্ড ফাইনাল(কালের কণ্ঠ, 2025-08-28) কালের কণ্ঠতারুণ্যের জয়, ভবিষ্যৎ নেতৃত্ব ও উদ্ভাবনের সন্ধানে নর্থ সাউথ ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্সেস ক্লাবের আয়োজনে ‘হোন্ডা প্রেজেন্টস এপিটোমি ৩.০, পাওয়ার্ড বাই শেফস এভিনিউ অ্যান্ড ব্রট টু ইউ বাই মিনিসো’র গ্র্যান্ড ফিনালে ও গালা নাইট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার সৈয়দ ইমামুজ্জামান উপস্থিত ছিলেন। বক্তব্য দেন হোন্ডা থেকে শাহ মুহাম্মাদ আশেকুর রাহমান, মিনিসো থেকে জেসন ইয়ান, গ্রামীণফোন থেকে শারিনা তোফাজ্জল এবং পারফেটি ভ্যান মেলে থেকে এম সাব্বির জাহাঙ্গীর। অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ।
- ItemOpen Accessএনএসইউতে আলোচনা : শেখ হাসিনার মুক্তি দেশের অগ্রযাত্রার প্রথম ধাপ ছিল(কালের কণ্ঠ, 2024-06-12) কালের কণ্ঠগতকাল মঙ্গলবার ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ‘কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে ইউনিভার্সিটির অডি-৮০১ হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক মীজানুর রহমান। বক্তব্য দেন নাজমা আক্তার এমপি, ফোরামের সহসভাপতি অধ্যাপক রাশিদ আসকারী ও বঙ্গবন্ধু গবেষক মো. আফিজুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং পরিচালনা করেন ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক ও জনসংযোগ বিভাগের পরিচালক আসিফ বিন আলী।
- ItemOpen Accessএনএসইউতে জুলাই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণানুষ্ঠান(কালের কণ্ঠ, 2026-07-29) কালের কণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বিশেষ বক্তব্য দেন এবং একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নেছার ইউ আহমেদ।
- ItemOpen Accessএনএসইউতে ফার্মাসিস্ট দিবস পালিত(কালের কণ্ঠ, 2025-09-26) কালের কণ্ঠ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থী–শিক্ষক ইন্টারেক্টিভ সেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া ছিলেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান, স্বাস্থ্যবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. দিপক কুমার মিত্র, সাইনোভিয়া ফার্মার সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক সৈয়দ এ বি তাহমিদ এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।
- ItemOpen Accessএনএসইউতে সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট(কালের কণ্ঠ, 2026-07-01) কালের কণ্ঠসামাজিক ব্যবসার মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’। মঙ্গলবার (৩০ জুন) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এ সামিটের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) এবং ইউনূস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি তরুণ প্রজন্মের মাঝে সামাজিক ব্যবসার ধারণা ও উদ্ভাবনী চিন্তা প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সম্মেলনের সূচনা বক্তব্যে বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ও উদ্ভাবনের মেলবন্ধন অপরিহার্য। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনএসইউর সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessএসআইপিজির গবেষণা: অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর চান ৫৩% ভোটার(কালের কণ্ঠ, 2024-10-03) কালের কণ্ঠঅন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তারও কম সময় হওয়া উচিত বলে মনে করেন দেশের ৫৩ শতাংশ ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, ৪৭ শতাংশ ভোটার মনে করেন, এই সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় জরিপ-২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আকরাম হোসেন। আলোচনায় অংশ নেন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সদস্যসচিব ড. বদিউল আলম মজুমদার, এসআইপিজির উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, এনএসইউয়ের শিক্ষক অধ্যাপক নাভিন মুর্শিদ প্রমুখ।
- ItemOpen Accessকোটা আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী(কালের কণ্ঠ, 2024-08-03) কালের কণ্ঠকোটা আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- ItemOpen Accessজুলাই বিপ্লবে শহীদদের স্মরণ- নর্থ সাউথ ইউনিভার্সিটি(কালের কণ্ঠ, 2024-08-17) কালের কণ্ঠজুলাইয়ের বড় অংশজুড়ে সারা দেশের মতো রাজধানীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল কোটাবিরোধী আন্দোলনে উত্তাল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি এতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি এর অন্যতম । জুলাই বিপ্লব ২০২৪-এর সব শহীদ ও আহতদের স্মরণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শোকসভা ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা -কর্মচারীরা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রোভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান।
- ItemOpen Accessদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ(কালের কণ্ঠ, 2026-05-04) কালের কণ্ঠটাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত এই র্যাংকিংয়ে এনএসইউ ৩৫১ থেকে ৪০০ ধাপে স্থান পেয়েছে। এনএসইউর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ(কালের কণ্ঠ, 2026-01-21) কালের কণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অফিস সহকারী, নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারি ২০২৬ ‘শীতবস্ত্র বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় এনএসইউতে এক হাজার কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিউজিক্যাল ফেস্ট(কালের কণ্ঠ, 2023-09-13) কালের কণ্ঠনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) গতকাল মঙ্গলবার ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড ২০২৩’ মিউজিক্যাল ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলা এই সংগীত উৎসবে গানের পাশাপাশি নাচের তালে একটি ফ্লাশমবও পরিবেশিত হয়। সংগীত পরিবেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করে সংগীতদল আর্ক, লেভেল ফাইভ ও অড সিগনেচার।
- ItemOpen Accessনর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ(কালের কণ্ঠ, 2025-04-26) কালের কণ্ঠনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রগ্রামের সামার সেশন-২০২৫-এর ভর্তি পরীক্ষায় অংশ নেন। গতকাল শুক্রবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রগ্রামের পরিচালক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
- ItemOpen Accessনাচে গানে শোভাযাত্রায় এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন(কালের কণ্ঠ, 2026-05-16) কালের কণ্ঠবাংলা নতুন বছরকে বরণ করে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বৈশাখী মেলা ১৪৩৩ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, বিশেষ অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ, বিশেষ অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ, এনএসইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ এবং এনএসইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান।
- ItemOpen Accessবন্যা দুর্গতদের জন্য এনএসইউর ত্রাণ সহায়তা(কালের কণ্ঠ, 2024-08-24) কালের কণ্ঠবসুন্ধরা গ্রূপের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর।
- ItemOpen Accessবসন্ত উৎসবে রঙিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়(কালের কণ্ঠ, 2024-02-16) কালের কণ্ঠগতকাল ১৬ ফেব্রুয়ারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী বসন্ত উৎসব -১৪৩০ উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টিজ সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা সকলে এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প আড্ডায় রঙিন ও মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।